ছবি-সংগৃহীত
বিনোদন

মা হলেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু যমজ পুত্র সন্তানের মা হয়েছেন।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর ভূমিকায় যে অভিনেত্রীরা!

রোববার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

চয়নিকা চৌধুরী শিমুকে শুভেচ্ছা জানিয়ে আরও লেখেন, ‘শিমু তোমাকে অভিনন্দন। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনা-বাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।’

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহি

প্রসঙ্গত, পারিবারিকভাবে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু।

সুমাইয়া রহমান শিমুল যিনি সুমাইয়া শিমু নামেই পরিচিত। শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন শিমু।

আরও পড়ুন: কোহলির জীবনীচিত্রে সুযোগ পাবেন রণবীর?

অভিনেত্রীর নাটকগুলোর মধ্যে- এখানে আতর পাওয়া যায়, বিহাইন্ড দ্যা সিন, ইডিয়ট, মন কাঁদে, মিস্টার অ্যান্ড মিসের সরকার, হ্যালো, আলোর মিছিলে ওরা, আনন্দ, সাদা গোলাপ, শিউলি অথবা রক্তজবার গল্প, লেক ড্রাইভ লেন, হাউস ফুল প্রভৃতি উল্লেখযোগ্য।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা