ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মাটির নিচে আটকা পড়ে আছেন ১০ জনের বেশি শ্রমিক।

আরও পড়ুন : সুনামগঞ্জে গোলাগুলিতে আহত ২০

বৃহস্পতিবার (১৬ মার্চ) কলম্বিয়ার কুন্দিনামার্কা প্রদেশের গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা বলছে, দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে ৭৪ কিমি উত্তরে সুতাতাউসার পৌরসভায় এক কয়লা খনিতে বিস্ফোরণের খবর জানিয়েছেন গভর্নর নিকোলাস গার্সিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাতে খনিতে গ্যাস থাকার কারণে শ্রমিকের হাতিয়ারের স্ফুলিঙ্গে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা

গভর্নর নিকোলাস গার্সিয়া বলেন, মানুষ ৭০০ থেকে ৯০০ মিটার মাটির নিচে আটকা পড়েছে। ইতোমধ্যেই ২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৭ জন সহায়তায় ছাড়াই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তিনি আরও জানান, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। উদ্ধারে প্রতিটি মিনিট পার হওয়া মানে অক্সিজেন কমে যাচ্ছে।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদের উদ্বোধন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করে টুইটারে লিখেছেন, খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এ সময় তিনি ভুক্তভোগী শ্রমিক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে ফের হট্টগোল

এদিকে বিস্ফোরণের ঘটনায় বেঁচে যাওয়া জোসেলিটো রদ্রিগেজ এএফপিকে জানিয়েছেন, কাজ করার সময় আমে হঠাৎ ‘কম্পন’ অনুভব করি। তারপর আমি শ্বাসরোধের মতো অনুভব করি। ঐ সময় কিছুই দেখতে পাচ্ছিলাম না।

তিনি আরও জানান, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা নিরাপদে বের হয়েছি, কিন্তু অন্যরা মারা গেছেন।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

এএফপি জানিয়েছে, কলম্বিয়ায় অসংখ্য উন্মুক্ত এবং ভূগর্ভস্থ সোনা ও কয়লা খনিতে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এসব বেশিরভাগই বেআইনিভাবে পরিচালিত হয়। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় না।

প্রসঙ্গত, ২০১০ সালে কলম্বিয়ার একটি খনিতে বিস্ফোরণের ঘটনায় ৭৩ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০২১ সালে দেশটিতে খনি দুর্ঘটনায় ১৪৮ জনের প্রাণহানি ঘটেছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা