সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরানকে সংলাপের প্রস্তাব শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে আবারও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

ডন জানায়, প্রধানমন্ত্রীর হাউসে কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমন কথা বলেন শাহবাজ শরিফ।

আরও পড়ুন : কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

পাক প্রধানমন্ত্রী বলেন, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে সকল রাজনৈতিক দলকে সংলাপে বসতে হবে। নির্বাচন কমিশনের (ইসিপি) সিদ্ধান্ত অনুযায়ী সরকার তার নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের ঋণ খেলাপি হওয়ার হুমকি এখন শেষ হয়ে গেছে। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে স্টাফ-লেভেল চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে।

আরও পড়ুন : তুরস্কে বন্যায় নিহত বেড়ে ১৪

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসতে হবে। তবে দুঃখের বিষয় হলো, অতীতে দুটি বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও, পিটিআই তা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ‘যদিও রাজনীতিবিদরা সর্বদা সংলাপের আশ্রয় নেন, কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই বিষয়ে ইতিবাচক সাড়া না দেওয়ার ইতিহাস রয়েছে’।

আদালতে হাজিরা না দেওয়ায় ইমরান খানের সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি (ইমরান) আদালতের আদেশকে ‘নগ্নভাবে অমান্য’ করছেন। সেই সঙ্গে এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে উপহাসের পাত্র বানিয়েছেন।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত পুলিশি পদক্ষেপ প্রসঙ্গে তার দাবি, সরকার নিজে থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু আদালতের নির্দেশ মেনে কাজ করছে।

তিনি বলেন, কোনো ব্যক্তি নিজেকে আদালতের ঊর্ধ্বে ভাবতে পারেন না। কিন্তু ইমরান খানের আচরণে মনে হচ্ছে, তিনি আদালতের চেয়েও বড় হয়ে গেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা