সংগৃহীত
আন্তর্জাতিক

ফের ইসরায়েলের অভিযান, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরের জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এক কিশোরসহ অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারের এই অভিযান ইসরায়েলি সেনাবাহিনী ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে পরিচালনা করে। এসময় ইসরায়েলি সেনা সদস্যরা জেনিনের কেন্দ্রস্থলে প্রবেশ করে। মূলত গত বছর থেকে ইসরায়েল পশ্চিমতীরে এই ধরনের অভিযান জোরদার করেছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে প্রাণহানি

দেশটির স্বাস্থ্য রমন্ত্রণালয় নিহতদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন- ইউসেফ শ্রীম (২৯), নিদাল খাজিম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার অভিযান চলাকালে স্থানীয়রা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), শিন বেত সিকিউরিটি সার্ভিস এবং সীমান্ত পাহারায় থাকা পুলিশ সদস্যদের ওই শহরে প্রবেশ করতে দেখেন।

আহমেদ খালাফ নামে এক ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দরজা খোলার পর, তাদের একজন নিদাল খাজেমের মাথায় গুলি করে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ভাই ইউসুফ শ্রিমকেও তারা গুলি করে।’

এই ফিলিস্তিনি বলেন, ১৬ বছর বয়সী কিশোরকেও হত্যা করা হয়েছে। সে কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নয়। সে তার পরিবারের ব্যবসা চালাতো।

এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সেনা সদস্যরা অভিযানে চলাকালে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সঙ্গে জড়িত ২ জনকে গুলি করে।

আল জাজিরা বলছে, ক্রমবর্ধমান সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধকে দমন করার প্রয়াসে ইসরায়েল পশ্চিমতীরের যেসব এলাকায় সামরিক অভিযান জোরদার করেছে, জেনিন সেসব এলাকার একটি।

আরও পড়ুন : বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবারের এই প্রাণহানির ঘটনায় চলতি বছর পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৮০ জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিলিস্তিনিদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র ৪ ফিলিস্তিনিকে ‘নৃশংস হত্যা’ করা হয়েছে অভিযোগ তোলেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা