ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : হজের নিবন্ধনের সময় বাড়ল

শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জে ডাইলপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। তারা সবাই শ্রমিক।

আরও পড়ুন : সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, ঐ ভবনটি বেশ পুরাতন ছিল। এটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।

বৈদ্যুতিক ট্রান্সফরমারে এ বিস্ফোরণের ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক আওলাদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার গুলিস্তানে সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সায়েন্সল্যাবেও একটি ৩ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ৫ জন মারা যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা