ছবি: সংগৃহীত
সারাদেশ

মুক্তিপণ দিয়ে ফিরলেন ৭ জন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা অপহরণের শিকার ৭ জনকে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : পিরোজপুরে বাসচাপায় নিহত বেড়ে ৫

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

শামলাপুর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক হোসনে মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধার করে শামলাপুর তদন্তকেন্দ্রে আনা হয়েছে। তারা কীভাবে অপহরণ হলেন সে ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন : ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কলেজশিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৭), রশিদ আলম (২৬), জানে আলম (৪৫), জাফর আলম (৪০), জাফরুল ইসলাম (৩০), ফজল করিম (৩০) ও আরিফ উল্লাহ (৩০) । তারা সবাই বাহারছড়া ইউনিয়নের পূর্ব মাঠপাড়া এলাকার বাসিন্দা।

তাদের পরিবারের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে স্থানীয় পাহাড়ে কঞ্চি কাটতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয়রা পাহাড়ে অভিযানে যায়। কিন্তু অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা যায়নি।

আরও পড়ুন : আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

অবশেষে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেয়। প্রচুর মারধর করায় ভালোভাবে হাঁটতেও পারছে না তারা।

এর আগে গত বছর ১৮ ডিসেম্বর টেকনাফের একই এলাকার একটি পাহাড়ি খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন ৮ জন। পরে তারা ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা