সংগৃহীত
খেলা

হাসপাতালে মিরাজ

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় চোখে আঘাত পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে এই বোলিং অলরাউন্ডারকে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ব

শুক্রবার (১৭ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন। এসময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের চোখে।

এরপর চোখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন তিনি। এরপর ফিজিও বাইজিদুল ইসলাম এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সিটি স্ক্যান করানোর জন্য তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন : ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

তবে রিপোর্টে খারাপ কিছু আসেনি। তারপর সেখান থেকে নেওয়া হয় চোখের ডাক্তারের কাছে। চোখের পরীক্ষার রিপোর্ট দুপুরের পর পাওয়া যাবে। তবে যতটুকু জানা গেছে, তার ডানচোখে কিছুটা রক্ত জমে আছে। তবে চোট কতটা গুরুতর তা রিপোর্ট আসার পরই জানা যাবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।’

আরও পড়ুন : বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

এদিকে চোটের কবলে পড়ে গতকাল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলের চোটে আয়ারল্যান্ড সিরিজ শেষ বাঁহাতি এই ব্যাটারের। তার বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা