সংগৃহীত
খেলা

৭ হাজারি ক্লাবে সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব মাঠেই নামেন যেন রেকর্ড গড়তে। সমালোচকদের সব জবাব মাঠেই দিতে ভালোবাসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটে নানা রেকর্ডের পাশাপাশি দেশের ক্রিকেটেও নতুন এক রেকর্ডে নাম লেখালেন তিনি।

আরও পড়ুন : মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

শনিবার (১৮ মার্চ) তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব আল হাসান।

এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নামেন সাকিব। এ সময় সাত হাজার রান থেকে ২৪ রানে পিছিয়ে পিছিয়ে ছিলেন তিনি। দারুণ ব‌্যাটিং দৃঢ়তায় ৩৩ বলে পৌঁছে যান মাইলফলকে।

আইরিশ পেসার কুর্টিস ক‌্যাম্পারের বল মিড অনে পাঠিয়ে দ্রুত ১ রান নিয়ে রেকর্ডের পাশে নিজের নাম লেখেন সাকিব। এরপর স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয় সাকিবের কৃতিত্ব। ডাগআউটে থাকা ক্রিকেটাররা করতালি দিয়ে জানান অভিনন্দন। স্টেডিয়ামে আগত দর্শকরাও দেন করতালি।

আরও পড়ুন : আবারো ফিফার প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো

সাকিবের আগে এ রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের রান ৮১৪৬। তামিম ৭ হাজার রান করেছিলেন ২০৪ ইনিংসে। সাকিবের লাগল ২১৬ ইনিংস।

এদিকে একই রেকর্ডের কাথাকাছি আছেন মুশফিকুর রহিমও। তার রান এখন ৬৯০১। ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে আর মাত্র ৯৯ রান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা