সংগৃহীত
খেলা

বোলিং তোপে এলোমেলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দেওয়া ৩৩৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে আয়ারল্যান্ড কোনো উইকেট না হারালেও ১১তম ওভার থেকে তাদের ব্যাটিংয়ে ধ্বস নামা শুরু হয়। ২০ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছেন তাদের ৫ ব্যাটার।

আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি

উইকেট শিকারের শুরুটা করেন সাকিব আল হাসান। আইরিশদের উদ্বোধনী জুটি বিপজ্জনক হয়ে উঠার আগেই ধোয়েনিকে বিদায় করেন সাকিব। এরপর নিজের করা টানা দুই ওভারে আইরিশদের দুই ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার এবাদত হোসেন। তারপর উইকেট শিকারে এবাদতের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে অ্যান্ডি বালবির্নিকে বোল্ড করে ফেরান সাজঘরে। বালবির্নি ১২ বলে করেন ৫ রান। এখানেই শেষ নয়। পরের ওভারে তাসকিনের শিকার লরকান টাকার। অফে করা শর্ট বল টাকারের ব্যাটে লেগে যায় স্লিপে। হালকা লাফিয়ে দারুণ ক্যাচ নেন ইয়াসির আলী। বিদায় নেয়ার আগে টাকার করেন ৮ বল থেকে ৬ রান।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

ফলে ভালো শুরু করেও টাইগারদের বোলিং তোপে ১৬ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। এখন পর্যন্ত তাসকিন ও ইবাদত নিয়েছেন সমান ২ উইকেট। সাকিবের শিকার একটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা