খেলা

পেলে চিরদিনের জন্য

সান নিউজ ডেস্ক: ফুটবলের রাজা কিংবদন্তি পেলে আর নেই। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

আরও পড়ুন: পেলের প্রতি তারকা ফুটবলারদের শ্রদ্ধা

তিনি বলেছেন, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। তিনি ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেছেন। ফুটবলের সবকিছু বদলে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে এক ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি পেলের প্রতি শ্রদ্ধা জানান। আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, পেলের আগে ‘১০’ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন।

আরও পড়ুন: পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়

তিনি ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নীত করেছেন, রাজাকে ধন্যবাদ!

‘তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।’

এছাড়া আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: কিংবদন্তি পেলে আর নেই

৮২ বছর বয়সে মারা গেছেন ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা