ছবি: সংগৃহীত
খেলা

পদত্যাগ করলেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ই-মেইলে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন: বাবা হারালেন চঞ্চল চৌধুরী

ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট হারের পর জালাল ইউনুস বলেছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে কোচিং প্যানেলে। বুধবার ( ২৮ ডিসেম্বর) সকালে ডমিঙ্গোর বিষয়টি নিশ্চিত করে তা খোলাসা করেন তিনি।

আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না রাসেল ডমিঙ্গোর।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অবস্থান নড়বড়ে পরিবর্তনের আশায় ডমিঙ্গোর বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে দেখা যায়নি ডমিঙ্গোকে।

আরও পড়ুন: বিশ্বব্যাপী বেড়েছে শানাক্ত ও প্রাণহানি

প্রসঙ্গত, ২০১৯ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গোর কোচিংয়ে বাংলাদেশ দল ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে জয় পায় বাংলাদেশ দল। বিদেশের মাটিতেও তার ভূমিকা ছিল বেশ ভালো কিউইদের বিপক্ষে তাদের ঘরের মাটিতে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জয় পেয়েছিলেন তামিম ইকবালের দল।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা