খেলা

ডেভিড ওয়ার্নারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি ছিল শুধু ইংলিশ ব্যাটার জো রুটের। ২০২১ সালে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: শাকিব-বুবলি নতুন সুখবর!

দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ধুঁকছিলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত সাদা পোশাকে গত দুই বছরে তার গড় রান ছিল মাত্র ২৭। সবশেষ সেঞ্চুরির দেখা পান ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি ওয়ার্নার। অফফর্মের কারণে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে সব সমালোচনার জবাব দিলেন এই অজি ওপেনার। টেস্ট শুরুর আগে পুরনো নিজেকে খুঁজে পেতে চেয়েছিলেন ওয়ার্নার। নিজের শততম টেস্টটি রাঙাতে চেয়েছিলেন। কিন্তু ভেবেছিলেন কি ঠিক এভাবেই রাঙাবেন?

আরও পড়ুন: জাহিদের পাশে গোলাম রাব্বানি

৩২ রান দিয়ে প্রথম দিন শেষ করা ওয়ার্নার মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৭৮ রানে পৌঁছে শততম টেস্টে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যা তিনি স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ২৫ সেঞ্চুরির মাইলফলকও।এছাড়া গর্ডন গ্রিনিজের পরে শততম ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র দ্বিতীয় খেলোয়াড় ওয়ার্নার।

ওয়ার্নার এদিন ২৫৪ বল খেলে ১৬টি চার ও ২ ছক্কায় ২০০ রান করেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। যেটা তিনি পেয়েছেন ৭ বছর ১ মাস পর। এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর তিনি করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল। নিউ জিল্যান্ডের বিপক্ষে পার্থে ২৫৩ রান করে আউট হয়েছিলেন।

আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি আ’লীগের জনসভা

আর টেস্ট ক্যারিয়ারে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৩৩৫ রান। যা তিনি অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ২০১৯ সালে।

আজ অবশ্য ২০০ করেই তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে যান। আবার ফিরেন কিনা দেখার বিষয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে বোলার গ্রিনের দাপটে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। সর্বশেষ ৭ ইনিংসেই দুই শর কমে গুটিয়ে যয় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তোলে অস্ট্রেলিয়া।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা