ছবি : সংগৃহিত
রাজনীতি

৪ ফেব্রুয়ারি আ’লীগের জনসভা

সান নিউজ ডেস্ক : ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দলের সভাপতিমণ্ডলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

আরও পড়ুন : আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে, ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বিএনপি নির্বাচনে আসুক

সেই জনসভাকে সফল করতে আগামী ৮ জানুয়ারি রাজশাহী বিভাগের পাঁচ সাংগঠনিক ইউনিটের বর্ধিত সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

সেগুলো হলো- রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, নাটোর জেলা, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা আওয়ামী লীগ। এই বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

সভায় নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা