ছবি : সংগৃহিত
খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভলিবলের ফাইনাল যে কতখানি রোমাঞ্চ ছড়াতে পারে, সেটা দেখেছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরের দর্শকেরা। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল অনূর্ধ্ব-২৩ ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

সোমবার (২৬ ডিসেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে লাল-সবুজ জার্সিধারীরা ৩-২ সেটে কিরগিজস্তানকে পরাজিত করেছে।

বাংলাদেশ প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জিতলেও পরের দুই সেট হেরে যায় ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় ২৫-১৯ পয়েন্টে।

আরও পড়ুন : শহিদ আফ্রিদি পিসিবি’র প্রধান নির্বাচক

পঞ্চম সেটে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৮-১৬ পয়েন্টে হারিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে।

টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ৩-২ সেটে নেপালকে হারিয়েছে। নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে হেরে যায় শ্রীলঙ্কা।

এরপর দ্বিতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয়ী হয় লংকানরা। চতুর্থ সেটে ২৫-২০ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় নেপাল। তবে পঞ্চম সেট ১৫-১০ পয়েন্টে জিতে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলঙ্কা।

আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

বাংলাদেশের চেয়ে ফিটনেস ও উচ্চতায় অবশ্য এগিয়ে ছিল কিরগিজস্তান। কিন্তু ঘরের মাঠের সুবিধাটা ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। যখনই পিছিয়ে পড়েছে খেলায়,গেলারিতে থাকা দর্শকরা বাদ্যবাজনা, চিৎকার করে দর্শকেরা উৎসাহ দিয়েছেন বাংলাদেশকে। প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশ।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার কাভিস্কা। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

আরও পড়ুন : ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা