এবার আইপিএল মাতাবেন তিন টাইগার
খেলা

এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে একসাথে খেলবে তিন বাংলাদেশী ক্রিকেটার। মুস্তাফিজ,সাকিব,লিটন গত আসরে ভালো করাই মুস্তাফিজুর রহমানকে সরাসরি রেখে দেয় (রিটেইন) দিল্লি ক্যাপিটালস। নতুন করে নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।

আরও পড়ুন : সাকিব ঝলকে অলআউট ভারত

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিন টাইগার।

আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন : ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লী ক্যাপিটালস। ফিজের নতুন বলে সুইং ও কাটারে মুগ্ধ হয়ে এবারও তাকে দলে রেখে দিয়েছে দিল্লীর ফ্র্যাঞ্চাইজিটি।

২০০৯ সালে মাশরাফির হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ান্স নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন : মার্চে ঢাকায় আসতে পারেন মেসি!

সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মুস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেয়েছেন।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি আসর ও ম্যাচ খেলেছেন সাকিব। ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে ৭১ ম্যাচ খেলে ব্যাট ও বল হাতে মাঠ মাতিয়েছেন তারকা এই অলরাউন্ডার। সত্তরের বেশি ম্যাচ খেলে ২০ গড়ে তার রান ৭৯৩। আর বল হাতেও নিয়েছেন ৬৩টি উইকেট। রানের খেলা আইপিএলে সাকিবের ইকোনমি সাড়ে সাতের কম।

আরও পড়ুন : ইংল্যান্ডের নতুন ইতিহাস

দীর্ঘদিনের ফ্র্যাঞ্চাইজি কলকাতার হয়ে দুটো শিরোপা জিতেছেন সাকিব। দুটো শিরোপাজয়ী ফাইনালেই দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। সাকিবের পর আইপিএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার মুস্তাফিজ।

২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসের চমক দেখিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। নৈপূন্য দেখিয়ে সেবার নিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছিলেন তিনই, জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কারও।

এখন পর্যন্ত আইপিএলে মোট ৪৬ ম্যাচ খেলেছেন ফিজ। তাতে ৪৬টি উইকেট নেওয়ার পাশাপাশি ইকোনমি রেখেছেন ৮ এর নিচে। ব্যাট হাতে আইপিএলে তার রান ১২।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা