সংগৃহীত ছবি
খেলা

সাকিব ঝলকে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক: মিরপুরে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ভারত সব উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে। ৮৭ রানে পিছিয়ে থেকে আজ শেষ বিকেলে দেখেশুনে খেলে ৬ ওভার কাটিয়ে দিয়েছেন তারা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। শান্ত ৫ আর জাকির ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

আরও পড়ুন: সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছি

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারও তাইজুলের আঘাত।

শুরুটা হয়েছিল ভারতীয় অধিনায়ক লেকেশ রাহুলকে দিয়ে। ডানহাতি এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দিনের শুভসূচনা করেন তাইজুল। এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তিনি। এরপর তৃতীয় উইকেটটাও তুলে নেন তিনই। যদিও এ উইকেটে অবদান আছে মুমিনুল হকের। স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক।

আরও পড়ুন: আমরা জনগণের পাশে আছি

কিন্তু চাপটা ধরে রাখতে পারেনি তাইজুল-মিরাজরা। ১৫৯ রানের বিশাল জুটি গড়ে ভারতকে লিড এনে দেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। চা পানের বিরতির পর সে জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেছেন ঋষভ পান্ত। এছাড়াও ৮৭ রান এসেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। এই দুইজন পঞ্চম উইকেটে গড়েছেন ১৫৯ রানের বিশাল জুটি। যে জুটি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

আরও পড়ুন: ভারতে সামরিক ট্রাক খাদে, নিহত ১৬

এই জুটির কল্যাণে ভারত ৮৭ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠিয়েছে। যেখানে দিনের বাকি ৬ ওভারের খেলা থেকে মাত্র ৭ রান তুলেছে বাংলাদেশ। আশার বিষয় হচ্ছে, কোনো উইকেটই হারায়নি টাইগার।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ৮০ রানে পিছিয়ে থেকে শুরু করবেন। বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা