সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে সামরিক ট্রাক খাদে, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ১৬ সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছি

শুক্রবার (২৩ ডিসেম্বর) সিকিমের জেমায় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনা বহনকারী তিনটি ট্রাকের একটি বহর উত্তর সিকিমের খাঁড়া ঢাল বেয়ে নামার সময় পিছলে একটি খাদে পড়ে যায়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকি ১৩ জন সৈনিক। এ ছাড়াও এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: আমরা জনগণের পাশে আছি

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে চাটেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির বহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত চার সেনাকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়। এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চায় রাশিয়া

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তাদের সেবা ও প্রতিশ্রুতির কারণে জাতি কৃতজ্ঞ। শোকাহত পরিবাগুলোর প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা