রাহুল গান্ধী ও শাহরুখ খান
আন্তর্জাতিক

সবাই চীনের দালাল

সান নিউজ ডেস্ক: ভারতের সাথে সীমান্ত স্থিতিশীল রয়েছে, সংঘর্ষের পর চীন এ কথা জানালেও বিষয়টি নিয়ে ব্যস্ততা কাটেনি ভারতের কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন: আফগানিস্তানে ৫ নারী শিক্ষার্থী আটক

বিষয়টি নিয়ে সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী বলেছেন, চীনা সেনাদের মোকাবিলায় প্রধানমন্ত্রীর বহু বিজ্ঞাপিত ৫৬ ইঞ্চির ছাতির বড়াই চুপসে গেছে।

এরই মধ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) আবার ভিন্ন মাত্রার অভিযোগ তুলেছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতে চীনের সাংস্কৃতিক প্রভাব বাড়ানোর জন্য দায়ী রাজীব গান্ধী ফাউন্ডেশন, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক-ছাত্র এবং চীনা অনুদান পাওয়া কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ মৃত্যু

আর দায়ী শাহরুখ খান, আমির খান, কবির খানের মতো অভিনেতা, যারা চীন সরকারের আমন্ত্রণে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন। জওহরলাল নেহেরুও চীনের প্রতি দুর্বল ছিলেন বলেও অভিযোগ তোলা হচ্ছে।

আরএসএসের মুখপত্রের সাম্প্রতিক কয়েকটি সংখ্যাতেই এ ধরনের বক্তব্যের ধারা দেখা যাচ্ছে। বিজেপি সরকার তাওয়াংয়ের ঘটনায় বিতর্কের মুখে পড়ার পরে সর্বশেষ সংখ্যায় এই প্রচেষ্টায় বাড়তি জোর দেওয়া হয়েছে।

এবারে যেসব অভিযোগ তোলা হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন ঘটনায় চীনা কমিউনিস্ট পার্টির বয়ান ভারতে প্রচার করার জন্য বেইজিং টাকা ছড়ায়, চীনের বিষয়ে জওহরলাল নেহরু অকারণ নরম মনোভাব নিয়ে চলতেন। এছাড়া বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে চীনা মতবাদ ঢুকিয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একইসঙ্গে অর্থের বিনিময়ে মুম্বাইয়ের চলচ্চিত্র সাম্রাজ্যেও চীন প্রভাব বিস্তার করেছে অভিযোগ করে শাহরুখ খান, আমির খান, কবির খানের মতো ধর্মীয় সংখ্যালঘু অভিনেতাদের চিহ্নিত করা হয়েছে। চীন তাদের বশ করে ফেলে নিজেদের ধারায় চালিত করছে বলেও অভিযোগ মুখপত্রের লেখকের।

লেখকের অভিমত, কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই শি জিনপিং সরকার ভারতের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের কৌশল নিচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা