সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিকিমে খাদে সেনার ট্রাক, নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে সেনাসদস্যের বহনকারী গাড়িটি প্রায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে ৪ সেনাসদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ১৭

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সিকিমের পাকিয়াং জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পশ্চিমবঙ্গের বিন্নাগুড়িতে অবস্থানরত সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে এবং নিচে একটি জঙ্গলে পড়ে যায় বলে জানান তারা।

নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৪

পুলিশ জানান, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর একদিন আগে বুধবারই তেলাঙ্গনায় মাওবাদী যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছিলেন। এই ঘটনায় পুলিশ জানিয়েছিল, তেলাঙ্গনার ঘটনায় আরও ২ গ্রেহাউন্ড কমান্ডো সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারাকাগুডেম থানা এলাকায় জঙ্গলে টহল দেওয়ার সময় মাওবাদীদের হামলার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতেই ঘটে হতাহতের ঘটনা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা