সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

সিকিমে আটকে পড়াদের উদ্ধারে বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের এখনও উদ্ধার কার যায়নি। পরিস্থিতির যে অবস্থা, তাতে মঙ্গলবার থেকেই পুরোদমে উদ্ধারকাজ শুরু করা যাবে। সোমবার সে প্রস্তুতিত সারতেই লেগে যাবে।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান

প্রশাসনিক সূত্রে জানা যায়, লাচুং থেকে মঙ্গন পর্যন্ত তিনটি জায়গায় বড় ধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে রোববার। আর সড়কপথের যা অবস্থা, তাতে হেঁটে চলাফেরা করা কষ্টসাধ্য। পর্যটকদের মধ্যে শিশু, বয়স্করা রয়েছে। সঙ্গে প্রচুর জিনিসপত্র। এই অবস্থায় প্রায় ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে পার করা এক প্রকার অসম্ভব। তাই আপাতত মঙ্গলবার থেকে উদ্ধারকাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: ঈদ আনন্দ নেই গাজায়

রোববার লাচুংয়ের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকেই সিদ্ধান্ত হয়, সোমবারের বদলে মঙ্গলবার থেকে উদ্ধারকাজ শুরু হবে। সেই সঙ্গে পর্যটকদের আশ্বাস দিয়ে জানানো হয়, সঙ্গে থাকা ভারী জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। যাতে পর্যটকদের হেঁটে পার হতে অসুবিধা না হয়। তবে সোমবার যদি আবহাওয়া ঠিক থাকে, তা হলে এয়ারলিফ্টের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হতে পারে। সিকিম সরকার উদ্ধারকাজের জন্য একটি কোর টিমও গঠন করেছে। যারা প্রতিনিয়ত বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। রোববার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে তারা। সূত্র : আনন্দবাজার

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা