সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে নদীতে গাড়ি পড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী টেম্পো ট্রাভেলার গাড়ি পিছলে পড়ে অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন।

আরও পড়ুন : হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে আগুন

ভারতীয় বার্তাসংস্থঅ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, জেলার ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। পাহাড়ি রাস্তায় বাঁকবদলের সময় পিছলে গিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় সেটি।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র বলেন, শনিবার সকালে ২৩ জন যাত্রী নিয়ে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। যাত্রীদের সবাই উত্তপ্রদেশের গাজিয়াবাদ জেলা থেকে রুদ্রপ্রয়াগের চোপতায় যাচ্ছিলেন যাত্রীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে ঘটে বিপত্তি। মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারান চালক, তার জেরেই পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।

আরও পড়ুন : মিনায় ২০ লাখেরও বেশি হজযাত্রী

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া মেডিকেল সার্ভিস (এইমস) রুদ্রপ্রয়াগ শাখার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি; তিনি তদন্তের নির্দেশও দিয়েছেন। নিজের সরকারি এক্স হ্যান্ডলে ধামি লিখেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন তিনি। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন তিনি। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা