সারাদেশ

উখিয়া সীমান্তে ৩০ হাজার  ইয়াবা উদ্ধার করেছে বিজিবি 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ সময় এক চোরাকারবারি পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী উলুবুনিয়া গ্রামের নুরুল হকের ঘেরের উত্তরে খালের পাশ দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে ব্যাগটি ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি।

পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট থেকে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে আটকের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

উখিয়া সীমান্তে ৩০ হাজার  ইয়াবা উদ্ধার করেছে বিজিবি 

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস...

সাবেক এমপি বদির ছেলে ও  ২ ভাইসহ ৪ আসামী কারাগারে

সিলেট থেকে আটক হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর...

২০টি ড্রোন-প্রতিরোধ ব্যবস্থার সফল পরীক্ষা করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

আধুনিক সমরকৌশলে ড্রোন বা চালকবিহীন আকাশযানের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠেক...

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প...

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা