সংগৃহীত ছবি
অপরাধ

সেনা হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় শাহীন আলম নামে ১ সেনাসদস্যকে হত্যার দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। এদের মধ্যে সুমন মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম (২২) ৭ দিনের ছুটিতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়ে তার বন্ধু ফারহাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) যাচ্ছিলেন। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক বেঙ্গল প্যাসিফিক লিমিটেড কারখানার পাশে পেছন দিক থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে। ছিনতাইকারীরা সৈনিক শাহীন আলমের মানিব্যাগ ও টাকা-পয়সা ছিনতাইকালে তিনি বাধা দিলে জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে প্রাণনাশের উদ্দেশে উপুর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

আরও পড়ুন: উখিয়ায় গুলিতে তিন রোহিঙ্গা নিহত

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সৈনিক শহীন আলমকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর সাড়ে ৫টায় সিএমএইচের কর্তব্যরত চিকিৎসক সৈনিক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা