নিহত ফুটবলার আহমেদ দারাগমেহ
আন্তর্জাতিক

ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

সান নিউজ ডেস্ক: ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ওই ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ। আল জাজিরা, মিডলইস্ট আই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে ৫ নারী শিক্ষার্থী আটক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরায়েলি বাহিনী।

ওই সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত ফুটবলার দারাগমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দারাগমেহ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন।

আরও পড়ুন: সবাই চীনের দালাল

ফুটবল বিষয়ক জনপ্রিয় আরব ওয়েবসাইট 'কুরা'র দেওয়া তথ্য অনুযায়ী, দারাগমেহ এ মৌসুমে নিজ দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি ৬টি গোল করেছেন চলতি মৌসুমে।

দারাগমেহ ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে হওয়া সংঘর্ষে জড়িত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা