শহিদ আফ্রিদি পিসিবি’র প্রধান নির্বাচক (ফাইল ফটো)
খেলা

শহিদ আফ্রিদি পিসিবি’র প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বে দিন-দুয়েক আগেই রদবদল এসেছে। রমিজ রাজাকে বিদায় করে নাজাম শেঠিকে দায়িত্বে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : স্বপ্নভঙ্গ সাকিব-মিরাজদের

এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছে পিসিবি। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই দায়িত্বে থাকবেন আফ্রিদি।

আফ্রিদির সঙ্গে নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং সাবেক পেসার রাও ইফতিখার আনজুম।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এ নিয়ে বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

আরও পড়ুন : সাকিব-মিরাজে দিশেহারা ভারত

শেঠি আরও বলেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে।

আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে বলেও জানান পিসিবি চেয়ারম্যান।

আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

এদিকে শহীদ আফ্রিদি নতুন দায়িত্ব পেয়ে বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রুত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা