ছবি : সংগৃহিত
খেলা
ইতিহাস গড়তে দরকার ৩ উইকেট

সাকিব-মিরাজে দিশেহারা ভারত

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৩ উইকেট। কিন্তু হাতে কাছে কেবল ৭১ রান। এর মধ্যে বাকি ৩ ব্যাটারকে আউট করতে পারলেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

আরও পড়ুন : ইতিহাস গড়তে দরকার ৬ উইকেট

আগ্রাসী ব‌্যাটিংয়ে লক্ষ‌্য নাগালে নিয়ে আসতে পারেন রিশাভ পান্ত, এমন ভয় ছিল স্বাগতিক বাংলাদেশ শিবিরে। প্রথম ইনিংসে তার ব‌্যাটে পুড়েছিল টিাইগাররা। কিন্তু এবার তাকে ছুটতে দেয়নি বাংলাদেশ। মিরাজের ছোবলে শেষ পান্তের ১৩ বলে ৯ রানের ইনিংস।

এক ওভার পর মিরাজের শিকার অক্ষর পাটেল। থিতু হয়ে বাংলাদেশকে ভয় দেখাচ্ছিলেন অক্ষর। কিন্তু তাকে বোল্ড করে মিরাজ ভারত শিবিরে করলেন আঘাত। মিরাজ পেয়ে গেলেন পাঁচ উইকেটের স্বাদ।

মাঠে এসে ব‌্যস্ত ছিলেন পান্ত। সাকিবকে রিভার্স সুইপ করে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু মিরাজ তাকে ফাঁদ পেতেই ফিরিয়েছেন। উইকেট টু উইকেট আক্রমণাত্মক বোলিং করেছেন।

আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

ডাউন দ‌্য উইকেটে তাকে আসতে দেখে জোরে বল করেছেন। তাতে পান্ত রয়েসয়ে তাকে খেলছিলেন। বাড়তি সতর্কতায় মিরাজকে উইকেট দিয়ে আসেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন।

পরের ওভারে মিরাজের বল ব‌্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন অক্ষর। বলটা নিচু হয়ে যাওয়ায় খেলতে পারেননি অক্ষর। ৬৯ বলে ৩৪ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন অক্ষর।

দিনের শুরুতেই সাকিব আল হাসানের হাত ধরে এলো সাফল‌্য। তার আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ভারতের নাইটওয়াচম‌্যান জয়দেব উনাদকাট।

আরও পড়ুন : ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

প্রথম ওভারেও ফিরতে পারতেন উনাদকাট। মিরাজের বল তার প‌্যাডে আঘাত করেছিল। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না আসায় রিভিউ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ার্স কলে সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। তবে পথের কাঁটা দূর করতে সাকিব সময় নেননি।

নিজের প্রথম ওভারেই উনাদকাটকে ড্রেসিংরুমের পথ দেখান। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। কিন্তু ফল পাল্টায়নি।

৫৬ রানে পঞ্চম উইকেট হারালো ভারত। জয় থেকে তারা ৮৯ রানে দূরে। বাংলাদেশের প্রয়োজন আরও ৫ উইকেট।

আরও পড়ুন : সাকিব ঝলকে অলআউট ভারত

ক্রিকেট পরাশক্তি সফরকারী ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ৩ উইকেট। চট্টগ্রামের পর ঢাকায় জয় পেতে ভারতের প্রয়োজন ৭১ রান। মাঠের লড়াইয়ে দুই দলই আছে সমানে সমান অবস্থানে।

অবশেষে কার মুখে শেষ হাসি ফোটে সেটাই দেখার। অক্ষর পাটেল ও জয়দেব উনাদকাট চতুর্থ দিনের খেলা শুরু করেছেন। দিনের শুরুতে এ জুটি ভাঙতে পারলে বাংলাদেশ নিশ্চিতভাবেই লড়াইয়ে এগিয়ে যাবে।

আরও পড়ুন : ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : টার্গেট ১৪৫

প্রথম ইনিংস ৩১৪ ও দ্বিতীয় ইনিংস ৭৪/৭

বাংলাদেশ :

প্রথম ইনিংস ২২৭ ও দ্বিতীয় ইনিংস ২৩১

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা