আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: ‘সাইক্লোন বোমা’ বা তুষারঝড়ে বিধ্বস্ত ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। যার প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের একটি বিস্তীর্ণ অংশ প্রবল ঠাণ্ডায় প্রায় জমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। গত সোমবার এই সংখ্যাটি ছিল ৩৪ জন।

আরও পড়ুন: মেট্রোরেলে থাকছে না হাফ ভাড়া

আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অতীতের শীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে। উদ্ভূত এই পরিস্থিতি দেশটির ইতিহাসে এ ঘটনা বিরল। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েক ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আরহাওয়া অফিস।

ইতোমধ্যে ঠাণ্ডায় ৫৬ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: রসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বিরূপ পরিস্থিতির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী। কখনো বরফের আস্তরণের নিচ থেকে কখনো গাড়ির ভেতর থেকে মিলছে মৃতদেহর সন্ধান।

পশ্চিম কানাডায় ইতোমধ্যে তাপমাত্রা পৌঁছে গেছে হিমাঙ্কের ৫৩ ডিগ্রি নিচে। এ ছাড়া মিনাসোটার তাপমাত্রা হিমাঙ্কের ৩৮ ডিগ্রি নিচে, ডালাসের পারদ নেমেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নিচে।

আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি আ’লীগের জনসভা

তুষারঝড়ের কারণে আমেরিকার রাস্তায় পুরু বরফের আস্তরণ জমে গেছে। কোথাও কোথাও তার উচ্চতা ৮ থেকে ১০ ফুট। যার ফলে যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও পরিবহণব্যবস্থা বিপর্যস্ত।

এ পর্যন্ত ১৫ হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে আমেরিকার বিভন্ন স্থানে। প্রায় ২ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনো নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: ভোট দিলেন মোস্তফা

দেশটির আবহাবিদরা জানান, এ পরিস্থিতিতে যতটা সম্ভব বাড়ির ভেতর থাকতে হবে। তীব্র ঠাণ্ডায় বাইরে বেরোলে তুষারক্ষত, এমনকি প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। তুষারপাতের পাশাপাশি দেশটিতে অনবরত চলছে ঝড়োহাওয়া। কনকনে ঠাণ্ডা সেই হাওয়া যেন চাবুক মারছে শরীরে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা