ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, নিহত বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বইছে শীতকালীন ঝড়। নজিরবিহীন তুষারপাতের পাশাপাশি ব্যাপকভাবে কমেছে তাপমাত্রা। দেশটিতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : রাশিয়ার সদস্যপদ বাতিলের দাবি

দেশটির নাগরিকরা বৈরি আবহাওয়ার কারণে বাড়ি-ঘর থেকে বের হতে পারছেন না। ভ্রমণে প্রভাব পড়েছে বলে খবর জানিয়েছে এনবিসি নিউজ।

এদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া বেশ কিছু এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে বাফেলোর পুলিশ জানিয়েছে, শহরটিতে যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুন : নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকুমার

বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠাণ্ডায় মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বর্তমানে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।

তুষার ঝড়ের কারণে দেশটির বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ায় পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন : তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

প্রসঙ্গত, পাশের দেশ কানাডাতেও এ তুষার ঝড়ের তীব্র প্রভাব পড়েছে। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য লাগোয়া কানাডার বিভিন্ন অংশেও হয়েছে ভারি তুষারপাত।

তুষার ঝড়ের কারণে কানাডার কিউবেক ও ওন্টারিও প্রদেশের জনজীবনও স্থবির হয়ে পড়েছে বলে জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা