ফাইল ফটো
বিনোদন

শাকিব-বুবলি নতুন সুখবর!

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে আলোচনা সমালোচনার তুঙ্গে থাকেন ঢালিউড জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক শাকিব খান। শাকিব বুবলির জুটির জন্য নতুন সু-খবর।

আরও পড়ুন : পার্টিতে মজলেন মালাইকা

দুজনের বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ের মধ্যেই নতুন সুখবর এলো শাকিব-বুবলির জুটির জন্য। তবে ব্যক্তিগত কোনো বিষয়ে নয়, তাদের অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তির অনুমতি পেয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে।

আরও পড়ুন : স্বাগতার বিবাহবিচ্ছেদ

নতুন সিনেমার বিষয়ে বোর্ডের সদস্য, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘এটা অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে।সেই সঙ্গে জুটেছে প্রশংসাও।

তিনি আরও বলেন, সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়ত চমৎকার লাগবে।’

আরও পড়ুন : তুনিশা’র প্রাক্তন প্রেমিক গ্রেফতার

প্রসঙ্গত, ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে। ওই সময় অপু এ ভাঙনের জন্য বুবলিকেই দায়ী করেন।

শাকিবের জীবনে বুবলির আগমনের কারণেই অপু এই নায়কের সঙ্গে তার গোপন বিয়ের খবর সামনে নিয়ে আসেন। তাও সন্তান সমেত। সেই ভাঙা ঘর আর জোড়া লাগেনি।

আরও পড়ুন : “বেশরম রং” বিতর্ক ছাপিয়ে পাঠানের রেকর্ড

তার ঠিক পাঁচ বছর পর বুবলির সঙ্গেও একই আচরণ করেন শাকিব খান। তারাও গোপনে বিয়ে করেন। বুবলির গর্ভেও জন্ম নেয় শাকিবের আরেক সন্তান। অপুর মতো বুবলির ঘটনাও গোপন রাখেন শাকিব।

অপুর মতো এখন বুবলিও শাকিবের জীবনের বর্তমান কেউ নন। দুজন আলাদা থাকছেন। ধারণা করা হচ্ছে শাকিব-বুবলির বিচ্ছেদ হয়ে গেছে।

আরও পড়ুন : চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে

নতুন সিনেমার মাধ্যমে তারা আবারও আলোচনায় তাদের নতুন এ খবরে কেবল শাকিব-বুবলি নন, আনন্দিত অনুরাগীরাও। কেননা অনেক দিন ধরেই শাকিবের নতুন কোনো ছবির উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা