“বেশরম রং” বিতর্ক ছাপিয়ে পাঠানের রেকর্ড ( ছবি সংগৃহিত)
বিনোদন

“বেশরম রং” বিতর্ক ছাপিয়ে পাঠানের রেকর্ড

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে বলিউড বাদশাহকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে ফিরছেন শাহরুখ খান।

আরও পড়ুন : বিতর্কের মাঝেই ‘পাঠান’ সিনেমার নতুন গান

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। তবে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পরপরই আলোচনার পাশাপাশি তীব্র সমালোচনার মুখেও পড়ে।

মুভির এই গানে দীপিকা পাড়ুকোনের পোশাক অশ্লীলতার মাত্রা ছাড়িয়েছে বলে অনেকেরই অভিযোগ।

পাশাপাশি উত্তেজক গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরায় সিনেমাটির বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করারও অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র্রের বিজেপি নেতা-মন্ত্রীরা সিনেমাটি বয়কটের ডাকে সরব হয়েছেন।

আরও পড়ুন : মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত

ভারতজুড়ে বিতর্কের মাঝেই মুক্তি পায় পাঠানের আরেক গান ‘ঝুমে জো পাঠান’। পাঠান বিতর্ককে দূরে সরিয়ে এই গানে শাহরুখ-দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রি আবারও ভক্তদের মন জিতে নিয়েছে।

এছাড়া শাহরুখ ভক্তদের জন্য আরও একটি সু খবর হল, বিতর্কের মাঝেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছে ‘পাঠান’। প্রথমবার আইসিই ফরম্যাটে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি যাচ্ছে শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’।

আরও পড়ুন : দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

বলিউডের বাদশার মতোই কামব্যাক মুভিতে নতুন ইতিহাস গড়ে ফেললেন শাহরুখ খান। দিল্লির দুটি পিভিআর-এ আইসিই ফরম্যাটে ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে।

আইসিই প্রযুক্তিতে মেইন স্ক্রিনের পাশে দুটি সাইড প্যানেল থাকে। ফলে পেরিফেরিয়াল ভিশন পাওয়া যায়, যা দর্শককে ব্যাকগ্রাউন্ডের রং, মোশন সবটুকুকে আরও ভালোভাবে উপভোগ করার সুযোগ দেবে।

সিনেমাটি নিয়ে বিতর্কের ঝড় অব্যাহত থাকলেও সিনেমাপ্রেমী মানুষজন ‘পাঠান’ নিয়ে উচ্ছ্বসিত, তা বোধহয় ভালোভাবেই বুঝে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোহন মলহোত্রা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘যশরাজ ফিল্মস যেকোনো ধরনের উন্নত প্রযুক্তিকে গ্রহণ করতে চায়। চলচ্চিত্রপ্রেমীদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা করতে তৈরি যশরাজ ফিল্মস।

তিনি আরও বলেন, আমরা গর্বিত যে, পাঠানের মতো সিনেমা দিয়েই ভারতে প্রথমবার আইসিই ফরম্যাটে সিনেমা মুক্তি দিয়ে নতুন রেকর্ড গড়তে চলেছি। এই সিনেমা দেখে দর্শক নতুন অভিজ্ঞতা লাভ করবে।’

অপরদিকে, সিনেমার গান ‘বেশরম রং’ প্রকাশের পর থেকে এই বিতর্কের সূচনা। গানে গেরুয়া রঙের বিকিনিতে নাচতে দেখা যায় দীপিকাকে।

আরও পড়ুন : বিতর্কের মাঝেই ‘পাঠান’ সিনেমার নতুন গান

উত্তেজক গানে গেরুয়া রঙের পোশাক সহজভাবে অনেকে নিতে পারেনি। ফলে তারা অশ্লীলতার অভিযোগ এনে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। এবার অভিযোগ সরাসরি গড়িয়েছে আদালতে।

বিনিত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ মুভি সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে গানে পারফর্ম করেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন।’

আরও পড়ুন : রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!

মুভি সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন এই আইনজীবী। তার দাবি শাহরুখ এবং দীপিকা দুজনই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি ইন্টারনেট এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত,‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। বিশেষ একটি চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা