বিনোদন

বাবা হলেন প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক

সান নিউজ ডেস্ক: বলিউডের অভিনেতা ও পরিচালক ‘ডুপ্লিকেট হৃতিক’ খ্যাত হরমন বাওয়েজা এবং তার স্ত্রী সাশা মিরচন্দানির কোল আলো করে এসেছে ফুটফুটে এক রাজপুত্র। হরমন-সাশা দম্পতির এটি প্রথম সন্তান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা। খবর বলিউড হাঙ্গামার।

আরও পড়ুন: চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে

ভালোবেসে ঘর বাঁধেন হরমন-সাশা। এ জুটির প্রেমের বিষয়টি যেমন খুব কম মানুষ জানতেন, তেমনি পরিণয়ের খবরও সবাই জানতেন না। কারণ গত বছর চণ্ডিগড়ে অনেকটা গোপনে বাগদান সারেন তারা। একই বছরের ২১ মার্চ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কলকাতায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাশা পেশায় প্রযোজক ও পুষ্টিবিদ।

২০০৮ সালে ‘লাভ স্টোরি ২০৫০’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হরমনের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরের বছর ‘ভিক্টোরি’ সিনেমায় অমৃতা রাওয়ের সঙ্গে জুটি বাঁধেন হরমন। একই বছরে ফের প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেন ‘হোয়াটস ইয়োর রাশি’ সিনেমায়। কিন্তু এ নায়কের একটি সিনেমাও বক্স অফিসে সাড়া ফেলেনি। তারপর সিনেমার কাজ থেকে সটকে পড়েন এই নায়ক।

‘লাভ স্টোরি ২০৫০’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান হরমন-প্রিয়াঙ্কা। তবে সেই সম্পর্ক বেশি দূর গড়ানোর আগেই ভেঙে যায়। আর কারণও অজানা। বিপাশা বসুর সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল এই নায়কের। বলে রাখা ভালো, হরমন একটি ফিল্মি পরিবার থেকেই বলিউডে পা রাখেন। তার বাবা পরিচালক হ্যারি বাওয়েজা। হরমনের মা পাম্মি বাওয়েজা একজন প্রযোজক। তারপরও ফিল্মি ক্যারিয়ার দাঁড়ায়নি হরমনের।

আরও পড়ুন: হাসপাতালে পরীমনি, সাড়া দেয়নি রাজ!

সিনেমা ব্যর্থ হওয়ার পর শোবিজ অঙ্গন থেকে যেন হারিয়েই যান হরমন। দীর্ঘ ৭ বছর পর কামব্যাক করেন অ্যাকশন-ড্রামা ঘরানার ‘ঢিশকিয়াঁও’ সিনেমার মাধ্যমে। কিন্তু এ সিনেমাও মুখ থুবড়ে পড়ে। তারপর দেখা যায়, বেশ মুটিয়ে গেছেন তিনি। তার ‘মোটা চেহারা’-এর ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়েও বডি শেমিংয়ের মুখে পড়েন এই নায়ক।

তবে ব্যর্থ ক্যারিয়ারে প্রভাব তার সংসারে পড়েনি। বরং সংসার জীবনে ভালো সময় পার করছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গায়ক নিক জোনাসকে বিয়ে করে মার্কিন মুলুকে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা