ছবি: সংগৃহীত
বিনোদন

ফের বাংলাদেশে পার্নো মিত্র

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র আবারও বাংলাদেশে এসেছেন। তিনি কলকাতার পরিচালক শিবরাম শর্মার ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় শুটিং করবেন।

আরও পড়ুন: রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!

গতকাল (২১ ডিসেম্বর) থেকে বিএফডিসির একটি ফ্লোরে শুটিং করছেন এই অভিনেত্রী। আজ শেষ হবে তার শুটিং।

এতে পার্নোর সঙ্গে কাজ করেছেন অভিনেতা সোমরাজ মাইতি। এই চলচ্চিত্রে সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। এতে আরও অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশের চুমকি ও নাদিয়া।

আরও পড়ুন: প্রথম দিনেই গুটিয়ে গেল বাংলাদেশ

এদিকে চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের বেগ হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

পার্নো মিত্র বলেন, ‘আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। এই দেশ, দেশের মানুষ আমার পরিচিত। এখানে আসলে সবময় মনে হয় বাড়িতেই আছি। তাই কাজের ক্ষেত্রে কখনও আমার সমস্যা হয় না।

প্রসঙ্গত, এর আগে কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলে পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট, জাতিসংঘে প্রস্তাব পাস

মোস্তফা সরওয়ার ফারকী পরিচালিত ‘ডুব’ সিনেমাতেও অভিনয় করেছিলেন পার্নো।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা