ছবি-সংগৃহীত
বিনোদন

বিতর্কের মাঝেই ‘পাঠান’ সিনেমার নতুন গান

সান নিউজ ডেস্ক: চার বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তেমনই শাহরুখের ‘পাঠান’সিনেমা নিয়ে বিতর্ক এখনও চলছে।

আরও পড়ুন: এবার পোশাক নিয়ে ছেলের রসিকতা!

অ্যাকশনে ভরপুর এই ছবি প্রথম থেকেই খবরের শিরোনামে আসে। কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির প্রথম গান ‘বেশরম রং’। সেই গানে শার্টলেস শাহরুখ ও বিকিনি পরা দীপিকাকে নিয়ে আলোচনা-সমালোচনা এখনও চরমে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের আরেক চরিত্র পাঠানকে নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মাঝে আসতে চলেছে এই ছবির নতুন গান ‘ঝুমে জো পাঠান’। মঙ্গলবার সামনে এল এই গানের প্রথম ঝলক।

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানের বিষয়ে সিদ্ধার্থ লেখেন, ‘ঝুমে জো পাঠান গানটি পাঠানের স্পিরিট নিয়ে লেখা ও সুর করা। সুপার স্পাই পাঠানের অ্যাটিটিউড এখানে সংক্রামক। গানে শাহরুখের এনার্জি, শাহরুখের ভাইব ও শাহরুখের কনফিডেন্স দেখে যে কেউ এই গানে নেচে উঠবে।

আরও পড়ুন: ফের আদালতে জ্যাকলিন

কাওয়ালি স্টাইলে এই গান আসলে পাঠানের স্টাইলের সেলিব্রেশন। যখন থেকে এই গানটা শাহরুখ শুনেছেন তিনিও মজে এই গানে। আমরা আশা করি ফ্যানেরাও তার সঙ্গে তাল মেলাবেন। এই গানে দীপিকার থেকেও নজর ফেরানো অসম্ভব। তাদের রসায়ন নজরকাড়া।’

এরই মধ্যে ‘পাঠান’ নাম ও ‘বেশরম রং’ গান নিয়ে আলোচনার শেষ নেই। এমনকী ছবি নিষিদ্ধ ঘোষণা করার হুমকিও দেওয়া হচ্ছে। এই বিষয়ে মুখ খুলেছেন কিং খান স্বয়ং। সোমবার বিধানসভার স্পিকার গিরিশ গৌতম চ্যালেঞ্জ জানান শাহরুখকে।

তিনি বলেন, ‘শাহরুখের উচিত মেয়ের সঙ্গে বসে এই সিনেমা দেখা। শুধু তাই নয়, সেই ছবি পোস্ট করে সবাইকে জানানো উচিত যে তিনি মেয়ের সঙ্গে বসে ‘পাঠান’ দেখছেন। তাহলে আমি চ্যালেঞ্জ করছি, এরপর আমি ধর্মীয় গুরুকে দিয়ে এরকমই একটা ছবি বানাব ও রিলিজ করাব।’

আরও পড়ুন: মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত

প্রসঙ্গত, বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। তার দাবি ছবিতে এই পোশাক পরিবর্তন করতে হবে না হলে ঐ সিন ডিলিট করতে হবে। প্রথম গান মুক্তি থেকে ছবি ঘিরে তৈরি হচ্ছে বাধা।

টুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। টুইটে নরোত্তম মিশ্র লেখেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিজনক ও গানটিও খুব নোংরা মানসিকতা থেকে তৈরি।’

এখানেই শেষ নয়, সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তার টুইটে লেখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা