আশনা হাবিব ভাবনা
বিনোদন

ভাবনার চমক!

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি একাধারে নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও কাজ করে থাকেন। তিন মাধ্যমেই নিয়মিত দেখা যায় তাকে। সমসাময়িক ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই তারকাকে।

আরও পড়ুন: ফের আদালতে জ্যাকলিন

সম্প্রতি তিনি তার (বাবা) হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এর মধ্যেই ভাবনা নতুন ভাবনা শুরু করেছেন।

‘এক্সকিউজ মি’ নামে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্যনির্মাতা রায়হান খান। এতে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে।

জানা গেছে, নতুন বছরে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) মহরত অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় কাজ করবেন ভাবনা ও রোশান। এরই মধ্যে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

পরিচালক রায়হান খানের সঙ্গে একাধিক নাটকে কাজের অভিজ্ঞতা আছে ভাবনার।

সিনেমায় কাজের বিষয়ে এই অভিনেত্রী বলেন, রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে।

এর আগে রায়হান খান ‘মৃধা বনাম মৃধা’ নামের একটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। এটি ২০২১ সালে মুক্তি পায়। সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়। নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন তিনি।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত

এদিকে, ভাবনা সম্প্রতি শেষ করেছেন তার বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ। কথাকার সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র আনজুমের ভূমিকায় দেখা যাবে ভাবনাকে।

এর আগে ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমায় নয়ন তারা, ‘লাল মোরগের ঝুটি’ সিনেমায় পদ্ম চরিত্রে দেখা গেছে ভাবনাকে। মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা সিনেমা ‘দামপাড়া’। এতে মাহমুদা হক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যা...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা