ছবি-সংগৃহীত
বিনোদন

মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা

সান নিউজ ডেস্ক: বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় চমক দেখালো ভারতীয় সুন্দরী সরগম কৌশল।

আরও পড়ুন: দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় মিসেস সুন্দরী খেতাব জিতলেন জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। ৬২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এ খেতাব জিতলেন তিনি।

রোববার সকালে লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়, ২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম।

এই মুকুট জয়ে উচ্ছ্বসিত সরগম। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এ খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে’। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রাঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও।

আরও পড়ুন: অসুস্থ শাহরুখ খান

ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসাবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌসেনায় কর্মরত।

বিবাহিতদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিলস ‘মিসেস উইমেন অব দি ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এ মুকুট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা