ছবি : সংগৃহিত
বিনোদন
দুবাইয়ে খোলামেলা পোশাকে শুটিং

বিতর্কিত অভিনেত্রী উরফি আটক

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত-সমালোচিত ও বিতর্কিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ফিনফিনে শাড়ি পরায় উর্ফির বিরুদ্ধে অভিযোগ

সম্প্রতি প্রকাশ্যে অশ্লীলতার দায়ে মুম্বাইয়ের আন্ধেরি থানায় বলিউডের বিতর্কিত আলোচিত-সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী উর্ফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

উরফি জাভেদ কখনো কখনো পোশাক পরে, কখনো বা উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দেন। এবার দুবাইয়ে গিয়ে খোলামেলা পোশাকে শুট করার অভিযোগে তাকে আটক করেছে দেশটির পুলিশ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, উরফি নিজের তৈরি একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য ভিডিওর শুটিং করছিলেন দুবাইয়ের পাবলিক প্লেসে।

আরও পড়ুন : দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

জানা যায়, স্থানীয় পুলিশের অভিনেত্রীর পোশাক নিয়ে আপত্তি নেই। কিন্তু এই পোশাকে পাবলিক প্লেসে শুটিং করাতে আপত্তি জানায় পুলিশ।

আটকের পর উরফিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কয়েক দিন আগে দুবাইয়ে গিয়েছেন উরফি। আপাতত তাকে ভারতে ফিরতে দেওয়া হচ্ছে না।

জানা যায়, ‘উরফিকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় প্রশাসন। উরফির ভারতে ফেরার টিকিটও বাতিল করেছেন তারা।’

আরও পড়ুন : ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে অশ্লীলতার দায়ে মুম্বাইয়ের আন্ধেরি থানায় বলিউডের বিতর্কিত আলোচিত-সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী উর্ফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সিনেমা বা অভিনয়ের চেয়ে বেশি আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য খবরে থাকেন উর্ফি জাভেদ । অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কেও জড়িয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে শাড়ি পরে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন উর্ফি।

ফিনফিনে শাড়িতে তাকে দেখতে উদ্ভট লাগছিল। বাতাসে বার বার তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যাচ্ছিল। সেটা সামলাতে গিয়ে তার পুরো শরীরই দেখা যাচ্ছিল।

শনিবার (১০ ডিসেম্বর) এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

আরও পড়ুন : আদালতে ‘বেশরম রং’

মুম্বাইয়ের আন্ধেরি থানায় এরপরই অশ্লীলতার দায়ে উর্ফির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। আলি খশিফ খান দেশমুখ নামে এক আইনজীবী এ অভিযোগ দায়ের করেন।

আন্ধেরি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উর্ফির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তবে তিনি বিশেষ কোনো আইনভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট ছিল না অভিযোগপত্রে।

নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন : ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

তবে এ বিষয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা