সারাদেশ

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী(দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো মাইক্রোওয়েভ স্টেশনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনটির বিভিন্ন যন্ত্রপাতি ও ভবনের অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ এলাকার গুরুত্ব বিবেচনা করে ৩ একর ৮৮ শতাংশ জমির উপর অবকাঠামো ও মাইক্রোওয়েভ স্টেশনটি স্থাপন করেন। এক সময় এই মাইক্রোওয়েভ স্টেশনটি টেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে স্টেশনটির কার্যক্রম কমে আসে এবং ধীরে ধীরে এটি অবহেলার শিকার হয়।

বর্তমানে স্টেশনটির ভবনের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে এবং অনেক জায়গায় লোহার যন্ত্রাংশে মরিচা ধরেছে। এছাড়ও বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পড়ছে। সামনের জায়গাগুলি দখল হয়ে গেছে। সেখানে একজন বে-সরকারি লোক মাইক্রোওয়েভ স্টেশনটির যাবতীয় দেখাশোনা করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনটির কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে মূল্যবান সরকারি সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সময়মতো সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলে এই স্থাপনাটি আবারও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এই দিকে মাইক্রো ষ্টেশনের ভিতরে আবাসিক ভবনগুলি নষ্ট হয়ে গেছে। ভবনগুলির জানালা, দরজাসহ অবকাঠামো এবং বাউন্ডালি দেওয়াল নষ্ট হয়ে গেছে। মাইক্রো ষ্টেশনটি মেরামত কল্পে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কোনো নজর নেই।

¯স্থানীয় সচেতন মহল দ্রুত স্টেশনটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের মতে, অবহেলার কারণে গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটি নষ্ট হয়ে গেলে তা দেশের সম্পদের অপচয় হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা