সারাদেশ

বিয়ের দাওয়াত না পাওয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার কাণ্ড

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলায় ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ার জেরে বাবুল ব্যাপারী নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ তাণ্ডবের ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দুধখালী গ্রামের বাবুল বেপারীর ভাগ্নি এবং একই এলাকার হোসেন মোল্লার মেয়ে সাহিদা আক্তারের সঙ্গে গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ি গ্রামের এক ইতালি প্রবাসীর বিয়ে সম্পন্ন হয়। পূর্বশত্রুতার জেরে ওই বিয়েতে স্থানীয় কালিকাপুর ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শাহাদাত মাতুব্বরকে দাওয়াত দেওয়া হয়নি। আর এই ক্ষোভ থেকেই মূলত এই হামলার সূত্রপাত হয়।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ার ক্ষোভে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহাদাত মাতুব্বর ২০-২৫ জনের একটি দল নিয়ে বাবুল বেপারীর বাড়িতে চড়াও হন। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় নতুন ভবন নির্মাণের জন্য ঘরে রাখা নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

​কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বাবুল বেপারী বলেন, ‘শাহাদাত মাতুব্বরের সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। যে কারণে আমার ভাগ্নির বিয়েতে তাকে আমরা দাওয়াত দিইনি। এই সামান্য ক্ষোভকে কেন্দ্র করে সে তার দলবল নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।’

​তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বর বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারা তাদের বাড়িঘরে হামলা বা লুটপাট চালিয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

​এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘ঘটনার খবর শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে, এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা