বিনোদন

একসাথে পরীমনি-সিয়াম

সান নিউজ ডেস্ক: বছরের শুরুতেই শিশুতোষ চলচ্চিত্র নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন সিয়াম আহমেদ ও পরীমণি।

আরও পড়ুন: এবার পোশাক নিয়ে ছেলের রসিকতা!

পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ২০২৩ সালে ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে প্রকাশ করা হলো সিনেমাটির পোস্টার ও ট্রেলার।

আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমাটি শিক্ষাবিদ-সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিলো সিনেমার প্রথম গান।

এই ছবির মাধ্যমে প্রথমবারের জন্য গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সে বিষয়ে লেখক বলেন, ‘আমরা লিখি, কিন্তু সিনেমায় সেটা দেখানো অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা।’

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘সিনেমার শুটিং করতে করতে করোনা মহামারি শুরু হয়। সে সময় বাচ্চাগুলোর বাবা-মা আমাদের অনেক সাহায্য করেছেন। বাচ্চারাও অনেক উৎসাহ দিয়েছে আমাকে। ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন।

সিনেমায় রাতুল চরিত্রে অভিনয় করছেন সিয়াম তিনি বলেন, ‘করোনা থেকে অনেকেই যেমন ফিরে এসেছে, তেমনি সিনেমাটাও ফিরেছে।রাতুল চরিত্রটা করতে পারব, এটা কোনোদিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো।

পরীমনি অভিনয় করেছেন তিশা চরিত্রে তিনি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া।’

আরও পড়ুন: সর্বকালের সেরা অভিনেতা শাহরুখ

সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা