সংগৃহীত ছবি
বিনোদন

শিক্ষার্থীদের নামে নালিশ দেবেন পরীমনি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রায়শই ভক্ত-শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায় এই নায়িকাকে। এবারও তাই ঘটলো! নানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের গ্রামের বাড়িতে গেছেন পরীমনি। সেখানেই এক সকালে ঘুম থেকে উঠে বেশ বড়সড় চমকই পেলেন তিনি।

আরও পড়ুন : মনে হয় কি যেন নাই

পরিস্থিতিটা এমন ছিল, পরী ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা! অনেকেই চলে এসেছেন দরজার সামনে। সবারই আগ্রহ একজনকে ঘিরে। সেটা অভিনেত্রী নিজেই।

পরীমনির গ্রামের বাড়ি পিরোজপুরে। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে।

এমনই এক দিনে নায়িকার বাড়িতে পাশের স্কুলের মেয়েরা হাজির। একঝাঁক শিক্ষার্থী এসেছে পরীর সঙ্গে দেখা করতে। পরীও সকলের আবদার রেখেছেন। ঘর থেকে বেরিয়ে গেলেন ছবি তুলতে। সেই মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টেই শেয়ার করেছেন।

আরও পড়ুন : আমরা সব লিপিবদ্ধ করে যাবো

ভিডিওতে দেখা যায় প্রথমেই পরীমনিবলছেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।’

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে পরীমনি লিখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কী লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা