বিনোদন

অন্তঃসত্ত্বা তবুও শুটিংয়ে নুসরাত!

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত জাহান মা হচ্ছেন যা টালিগঞ্জের সবচেয়ে আলোচিত খবর। তার সন্তান পৃথিবীতে আসবে আগামী সেপ্টেম্বরেই এমন তথ্য কলকাতার গণমাধ্যমে জানা যায়।

নুসরাত বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। এরপরও কাজ থেকে বিরতি নিচ্ছেন না। গেলো সপ্তাহে শুটিং করেছেন, এ সপ্তাহেও বসে থাকেননি ঘরে।

মঙ্গলবার (২৯ জুন) কলকাতার একটি স্টুডিওতে হাজির হন নুসরাত জাহান। শুটিংয়ের ফাঁকে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, ফ্লোরার প্রিন্টেড হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ পরে আছেন অভিনেত্রী।

তার চোখে-মুখে ঝলমলে ভাব। অন্তঃসত্ত্বা হয়েও নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন তিনি। আর সেই গ্ল্যামারাস রূপ ফুটিয়ে তুলছেন ক্যামেরার চিত্রে।

যদিও নুসরাত জাহান এখনো নিজ থেকে মা হওয়ার ব্যাপারে তেমন কিছুই বলেননি। তবে ইতোমধ্যে তার বেবি বাম্পের ছবি এসেছে প্রকাশ্যে। তার সন্তানের পিতৃ পরিচয় এখনো ধোঁয়াশায় রয়ে গেছে।

ভালোবেসে নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে গেলো বছরই তারা আলাদা হয়ে গেছেন। বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী।

তবে সব কিছুকে পাশ কাটিয়ে মাতৃত্বের সময়টাকে নিজের মতো উপভোগ করছেন নুসরাত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা