হাসপাতালে পরীমনি, সাড়া দেয়নি রাজ!
বিনোদন

হাসপাতালে পরীমনি, সাড়া দেয়নি রাজ!

বিনোদন ডেস্ক : ঢাকায় সিনেমার আলোচিত-সমালোচিত প্রভাবশালী আবেদনময়ী জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি ছেলে রাজ্যকে নিয়ে রাজ্যের ব্যস্ততাময় সময় পার করছেন।

আরও পড়ুন : সিয়ামের কোলে বসে ট্রেলার দেখল রাজ্য

রাজ্যকে নিয়ে কদিন আগেই ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। নায়িকাকে তখন বেশ হাসিখুশি দেখা যায়। তার রাজ্য চিত্রনায়ক সিয়ামের কোলে বসে সিনেমার ট্রেলার উ পভোগ করেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হঠাৎই আঘাতপ্রাপ্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নায়িকা পরীমনি।

আবেদনময়ী এ অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত ভক্তমহল, আর তাইতো নানা মাধ্যমেই জানতে চাইছেন কী হয়েছে তাদের প্রিয় নায়িকার।

আরও পড়ুন : রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!

রহস্য নিজের কাছেই রাখলেন নায়িকা পরিমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘উপহার’।

আলোচিত অভিনেত্রী পরিমনি খুব সম্ভবত বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার।

আঘাতপ্রাপ্ত হয়ে পরিমনির হাসপাতালে ভর্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যঘেরা পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পরীমনি ও তার স্বামী শরীফুল রাজের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

আরও পড়ুন : একসাথে পরীমনি-সিয়াম

প্রসঙ্গত, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এতে রাতুল চরিত্রে সিয়াম ও তিশা চরিত্রে পরীমনিকে দেখা যাবে।

সিনেমাটিতে সিয়াম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার।

আরও পড়ুন : আদালতে ‘বেশরম রং’

এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদানের সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২০ জানুয়ারি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা