বিনোদন

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ 

সান নিউজ ডেস্ক: শেষ হতে যাচ্ছে সময়ের আলোচিত-সমালোচিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ । খুব অল্প সময়ের মধ্যে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করা এই নাটকের বিভিন্ন চরিত্র বিশেষ করে নতুন প্রজন্মের মন কেড়ে নিয়েছে।

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

শনিবার (২৪ ডিসেম্বর) ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে ইতি ঘটছে ধারাবাহিক নাটকটির। এরই মধ্যে এ নাটকের তিনটি সিজন শেষ হয়েছে। এখন চলছে সিজন-৪ এর মধ্যদিয়ে ইতি টানছে এ নাটকের।

নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। সিজনটির শেষ পর্বে এসে মন ভালো নেই নির্মাতার। জানালেন এই নাটকের শুটিংয়ের সময়টা তিনি বেশ মিস করবেন। যারা নাটকটিতে অভিনয় করেছেন তাদের জন্যও বিষয়টি মানতে কষ্ট হচ্ছে বলে জানান অমি।

অমি বলেন, এক বছরের জার্নি। প্রতি মাসেই আমরা এটির শুটিং করতাম। নাটকটি দেখতে দেখতে দর্শকের যেমন অভ্যাসে পরিণত হয়েছিল। শুটিং করতে করতে আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছিল। গত মাসে লাস্ট লট যখন শুটিং করি সবারই বেশ খারাপ লাগছিল। শেষ দিনের শুটিংয়ের সময় আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল কী যেন হারিয়ে ফেলছি।

আরও পড়ুন: বিএনপি ঘোড়ার ডিম পাড়বে

অমি আরও বলেন, ‘কিছু কাজ থাকে যা খুব স্মৃতিময় হয়ে উঠে, আপন হয়ে উঠে। ব্যাচেলর পয়েন্ট আমার জীবনে তেমনই একটি কাজ। যখন আমার বয়স হয়ে যাবে, পরিচালনা করতে পারবো না, তখনও আমি এই কাজটি নিয়ে কথা বলতে পারবো। এটা সেই আবেগের জায়গায় চলে গেছে। শুধু আমি নয়, আমার টিমের সবাই এমন অনুভব করি। সিজন ফোরে সবচেয়ে বেশি দর্শক, ভিউ পেয়েছি। সব দর্শকের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।’

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন।

আরও পড়ুন: তুষারঝড়ে ১২ জনের মৃত্যু

প্রসঙ্গত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির,তৌসিফ মাহবুব, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা