বিনোদন

বলিউডকে অসম্মান করবেন না

সান নিউজ ডেস্ক: বিশ্বে ফিল্ম ইন্ডাস্ট্রির তালিকায় বলিউডের অবস্থান উপরের সারিতেই। অর্থ-বিত্ত, আধিপত্য, প্রভাব ও তারকা ঠাসা এক জগত বলিউড। ভারত তথা গোটা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু বলিউড অন্যদিকে ভারতের দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিগুলো দারুণ সাফল্য পাচ্ছে।

আরও পড়ুন: বাবা হলেন প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক

এ বছর দক্ষিণ ভারতের অন্যতম সফল দুটি চলচ্চিত্র রাজামৌলির ‘আরআরআর’ ও ইয়াস অভিনীত ‘কেজিএফ ২’। দুটি সিনেমাই ভারতের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। দক্ষিণের ইন্ডাস্ট্রিগুলো বলিউডকে বুড়ো আঙুল দেখিয়ে রকেটের গতিতে ছুটছে। সেই প্রভাবটা পড়ছে দর্শক পর্যায়েও।

বলিউড খুব কঠিন একটা সময় পার করছে। কোভিড পরবর্তী সময়ে বলিউড নিজের সাম্রাজ্য হারিয়ে যেন একটু বেশামাল হয়ে পড়েছে। এদিকে ভারতের দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিগুলো বেশ দারুণভাবে সাফল্য আদায় করে নিচ্ছে। একের পর এক আলোচিত সিনেমা মুক্তি দিয়ে গোটা ভারত এমনকি বিশ্ব দাঁপিয়ে বেড়াচ্ছে।

সম্প্রতি বলিউডকে নিয়ে ব্যাঙ্গাত্মক মনোভাব প্রকাশ করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলিউডের তারকাদের নিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ বিদ্রুপ চলছে। বিশেষ করে বলিউড ও দক্ষিণের মাঝে একটা মৌন যুদ্ধ শুরু হয়েছে। দর্শক পর্যায়েও সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: হাসপাতালে পরীমনি, সাড়া দেয়নি রাজ!

তবে এসব মোটেই ভালো চোখে দেখছেন না কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার ‘কেজিএফ’ খ্যাত ইয়াস। দক্ষিণের সিনেমা ভালো চলার কারণে বলিউডকে অসম্মান করতে নিষেধ করলেন ইয়াস। দর্শকদের আহ্বান জানালেন, বলিউডের পাশে দাঁড়াতে।

এক সাক্ষাৎকারে ইয়াস বলেন, ‘উত্তর বনাম দক্ষিণের সিনেমার মধ্যে বিতর্কের অবসান হওয়া উচিত। কাউকে কোণঠাসা করা ভালো নয়। আমি চাই না কর্ণাটকের লোকেরা অন্য কোনো শিল্পকে নামিয়ে দিক। কারণ আমরাও একই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। একটা সময় সবাই আমাদের সঙ্গে একই আচরণ করেছিল। সেই সম্মান পেতে আমরা অনেক পরিশ্রম করেছি। এর পরে আমরা কাউকে অসম্মান করতে পারি না। আমাদের সবাইকে সম্মান করা উচিত। বলিউডকে সম্মান করুন। এই উত্তর এবং দক্ষিণ, এসব ভুলে যান।’

তিনি আরও যোগ করেন, ‘লোকে যখন বলিউডকে উপহাস করতে শুরু করে, তখন এটা কষ্টদায়ক। তারা আমাদের অনেক কিছু শিখিয়েছে। খারাপ সময় সবার যায়। বলিউডেরও যাচ্ছে। তবে বলিউড আবার স্বরুপে ফিরবে। একজন ভারতীয় হিসেবে বলিউডের পাশে থাকা উচিত সকলের।’

আরও পড়ুন: রণবীরকে বাস্তবে কষিয়ে চড় মেরেছি

এ বছর ইয়াস মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ ২’ ছিল ভারতের অন্যতম মেগা ব্লকবাস্টার। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ হাজার কোটি টাকার বেশি আয় করেছে। হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় ডাব করে মুক্তি দেওয়া কন্নড় চলচ্চিত্রের মধ্যে এটি ছিল বৃহত্তম একটি সিনেমা। কেজিএফ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বব্যাপী তারকাখ্যাতি পান ইয়াস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা