ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তুষারঝড়ে ১২ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

বরফে ঢেকে গেছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ ব্যবস্থা।

প্রবল তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১৫ লাখ মানুষ। শুক্রবার (২৩ ডিসেম্বর) হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষগুলো।

ভয়াবহ এই তুষারঝড় টেক্সাস থেকে কুইবেক পর্যন্ত ২ হাজার মাইল (৩ হাজার ২০০ কিমি) এরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। একটি বোম্ব সাইক্লোন যাকে বলা হয়, যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, তখন মার্কিন-কানাডা সীমান্তের গ্রেট লেকগুলোতে এই প্রবল তুষারঝড় শুরু হয়।

আরও পড়ুন: বিএনপি ঘোড়ার ডিম পাড়বে

কানাডায় অন্টারিও ও কুইবেকও ব্যাপক ক্ষতির সম্মুখীন, কয়েক হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানেও। ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশের বেশিরভাগ অংশই প্রচণ্ড ঠান্ডা ও শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে রয়েছে।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস), শুক্রবারের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছে। তারা বলছে, মন্টানা অঙ্গরাজ্যের এলক পার্কে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। মিশিগানের হেল শহর কয়েক ইঞ্চি তুষারে ঢেকে গেছে। শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।

হেল শহরে সেলুন কর্মী এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে বেশ ঠান্ডা। আমরা যেন নরকে সময় কাটাচ্ছি।’

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্য ব্যাপক তুষারঝড়ের কবলে পড়েছে বহু মানুষ। নেটিভ আমেরিকানরা সেখানে কাপড় পুড়িয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে। যেখানে ক্রিসমাস উপলক্ষে সবাই বাড়ি ফেরার জন্য ঘণ্টার পর ঘণ্টা স্টেশনগুলোতে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

মন্টানার আবহাওয়া এতটাই হিমশীতল হয়ে পড়েছে যে, গরম পানি বাতাসে ছুড়ে দিলে সঙ্গেই তা বরফে পরিণত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ভিডিও শেয়ার করেছে এনডব্লিউএস মিসৌলা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা