সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দেশটির কেমেরোভো শহরে এ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন: আ’লীগের জাতীয় সম্মেলন আজ

শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

দেশটির ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বৃদ্ধাশ্রমটির আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: একদিনেই শনাক্ত প্রায় ৫ লাখ

আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ টেলিগ্রামে বলেছেন, অঞ্চলটির সব নার্সিং হোম, বিশেষ করে বেসরকারিগুলো আগামী সপ্তাহেই পরীক্ষা করা হবে।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

কেমেরোভোতে অগ্নিকাণ্ডের পর রাশিয়ার তদন্ত কমিটি একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা