সংগৃহীত
বিনোদন

আসছে ‘পাঠান টু’

বিনোদন ডেস্ক: দীর্ঘ ৪ বছর পরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা দেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত হয় সিনেমাটি। কিং খানের রাজকীয় প্রত্যাবর্তন দেখে মুগ্ধ হয় দর্শকরা। সেই সাথে বক্স অফিসেও ঝড় তুলে সিনেমাটি। ইতিমধ্যেই নির্মাতারা ‘পাঠান টু’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : রণবীর-কিয়ারার নতুন জুটি

পিংকভিলার তথ্য মোতাবেক, আদিত্য চোপড়ার প্রযোজনায় স্পাই ইউনিভার্সের ৮ম সিনেমা হতে যাচ্ছে মুভিটি। গত বছরের শেষের দিকে সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করেছে চোপড়ার টিম। চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে পারে সিনেমাটির শুটিং।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও অভিনয় করেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। ‘পাঠান টু’ সিনেমায় সকল অভিনয়শিল্পী অভিনয় করবেন কি না তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন : চলে গেলেন ঋতুরাজ সিং

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ সিনেমাটি আয় করে ১ হাজার কোটি রুপির বেশি।। ভারতের সাড়ে পাঁচ হাজার পর্দা ও বহির্বিশ্বে আড়াই হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি।

সান নিউজ/এসআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা