খেলা

পেলের প্রতি তারকা ফুটবলারদের শ্রদ্ধা

সান নিউজ ডেস্ক: কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আরও পড়ুন: পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়

ফুটবলের রাজার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ব্রাজিলিয়ান কাসেমিরোও শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় পেলের প্রতি এ শ্রদ্ধা জানান তারা। পেলের ছবির সঙ্গে নিজের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তো পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় থাকবেন। শান্তিতে ঘুমান রাজা।’

আরও পড়ুন: কিংবদন্তি পেলে আর নেই

এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না। নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

৮২ বছর বয়সে মারা গেছেন ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ডমিঙ্গো

প্রসঙ্গত, পেলে একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।

তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। তিনি ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

পেলের একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা