খেলা

পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়

সান নিউজ ডেস্ক: কিংবদন্তি পেলে আর নেই, পেলের মৃত্যুতে শোকে ভাসছে বিশ্ব। ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন ব্রাজিলিয়ান লিজেন্ড। তাকে শ্রদ্ধা জানিয়ে বার্তা দিচ্ছেন ফুটবলের তারকারা। বাদ যাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।

ফুটবলের রাজার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা এবং বিশেষ করে এডসন আরান্তেস দু নাসিমেন্তোর পরিবারের প্রতি। একটি ছোট্ট ‘বিদায়’ শব্দ দিয়ে অবিনশ্বর রাজা পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়। এই মুহূর্তে গোটা ফুটবল বিশ্ব শোকে কাতর।’

রোনালদো আরও লিখেছেন, ‘লাখ লাখ মানুষের অনুপ্রাণিত তিনি, গতকাল, আজ, এমনকি সবসময়। তিনি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছিলেন তা আমার জন্য ছিল অভাবনীয়। তাকে কখনও ভোলা যাবে না এবং তার স্মৃতি আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের সবার মাঝে থেকে যাবে চিরকাল। শান্তিতে ঘুমান, রাজা পেলে।’

বিশ্ব মানচিত্রে ফুটবলকে অন্যভাবে তুলে ধরেছিলেন পেলে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে সুইডেনে প্রথম বিশ্বকাপ জেতেন তিনি। ১৯৬২ সালে জেতেন দ্বিতীয় ট্রফি, যদিও ইনজুরির কারণে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। ১৯৭০ সালে মেক্সিকোতে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ জেতেন। বিশ্বকাপ ক্যারিয়ারে তার নামের পাশে গোল ১২টি।

সব মিলিয়ে পেলের গোল ১২৮১টি। আঞ্চলিক ও জাতীয় শিরোপার পাশাপাশি দুটি কোপা লিবার্তাদোরেস, দুটি আন্তঃমহাদেশীয় কাপ, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার সেরা দলের মধ্যে দুটি বার্ষিক টুর্নামেন্টের শিরোপা জিতেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা