কিংবদন্তি পেলে
খেলা

কিংবদন্তি পেলে আর নেই

সান নিউজ ডেস্ক: কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আরও পড়ুন: প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।

গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে ২০১৪ সালে লিজেন্ডারি ‘টেন’ মূত্রনালীর সংক্রমণে আইসিইউতে ছিলেন। পরে বাঁ কিডনির ডায়ালাইসিস করান। খেলোয়াড় জীবনেই ইনজুরির কারণে একটি কিডনি হারান পেলে। বেঁচে আছেন একটি কিডনি নিয়ে। এছাড়া নিতম্বের সমস্যার কারণে চলাফেরাও করতে পারেন না নিজ থেকে, হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে কয়েক বছর ধরে।

আরও পড়ুন: ইউক্রেনে ফের পুরোদমে রুশ হামলা

প্রসঙ্গত, পেলে একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।

তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা